বিবিপি নিউজ: সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হল। এর মধ্যে উল্লেখযোগ্য, আগামী মাস থেকে বন্ধ হচ্ছে ধর্মীয় সব সহায়তামূলক প্রকল্প। এদিন ক্যাবিনেট বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ এই সিদ্ধান্তের জেরে, বন্ধ হয়ে যাচ্ছে পুরোহিত, ইমাম মোয়াজ্জেম ভাতা।
মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে।” এছাড়া, রাজ্যে সপ্তম পে কমিশনের ভিত্তিতে সরকারি কর্মীদের বেতনে সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা
পাল।
