ফের বাড়লো পেট্রল-ডিজেলের দাম! কলকাতায় কত? - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফের বাড়লো পেট্রল-ডিজেলের দাম! কলকাতায় কত?

 



বিবিপি নিউজ: আবারো মহার্ঘ হল জ্বালানি তেলের দাম। চার দিনের মাথায় এই দ্বিতীয়বার। গত ১৫ মে লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম তিন টাকা বাড়ানো হয়েছিল। আজ মঙ্গলবার আবারো জ্বালানির দাম বাড়ল ৯০ পয়সা। এই মূল্যবৃদ্ধির ফলে ভারতের কোন শহরে পেট্রল-ডিজেলের দাম কত হল? 


নিউ দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৭ পয়সা বেড়ে (৯৭.৭৭ টাকা থেকে) ৯৮.৬৪ টাকা হয়েছে। ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে (৯০.৬৭ টাকা থেকে) ৯১.৫৮ টাকা হয়েছে।


 কলকাতায় পেট্রলের দামের বৃদ্ধি সর্বাধিক। লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে বর্ধিত দাম হল ১০৯.৭০ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে এখন ৯৬.০৭ টাকা।


চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে ১০৪.৪৯ টাকা হয়েছে। ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে লিটার পিছু ৯৬.১১ টাকা হয়েছে।


মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম লিটার প্রতি ৯১ পয়সা বেড়ে পৌঁছেছে ১০৭.৫৯ টাকায়। ডিজেলের বর্ধিত দাম ৯৪.০৮ টাকা। বেড়েছে ৯৪ পয়সা।জ্বালানির এই মূল্যবৃদ্ধির জেরে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যয়ও বাড়বে। ফলে সাধারণ মানুষের পকেটে আরও চাপ বাড়ল।মধ্য এশিয়ার পরিস্থিতি জটিল। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও উর্ধ্বমুখি। এর জেরে ভারতের অভ্যন্তরীণ বাজারেও তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। 

Pages