কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে হাজির মমতা ব্যানার্জি,নজরে ভোট পরবর্তী হিংসা মামলা! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে হাজির মমতা ব্যানার্জি,নজরে ভোট পরবর্তী হিংসা মামলা!

 


বিবিপি নিউজ: তিনি এখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনে পরাজিত। কিন্তু তিনি ফিরবেন রাজ্য রাজনীতির আঙিনায়। পাশাপাশি ফিরবেন তাঁর পুরনো পেশায়। আগেই জানিয়েছিলেন সেকথা। বৃহস্পতিবার সকালে একেবারে বাস্তবায়িত করেও ফেললেন। এদিন সকালে  তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আইনজীবীর পোশাকে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টে । 



জানা গেছে, মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে হাজির তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এর আগেই, দলীয় বৈঠকে মমতা  বন্দ্যোপাধ্যায় ও অভিষেক সাফ বার্তা দিয়েছিলেন, দলীয় কর্মীদের পাশে থাকবেন, হামলায় আক্রান্ত যাঁরা, তাঁদের আইনি সহায়তা দেবে দল।  বৃহস্পতিবার বেলা দশটার কিছু পরেই, আদালতে আইনজীবীর পোশাকে হাজির হন খোদ মমতা। এর আগেও আদালত চত্বরে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল খোদ দিল্লিতে। যদিও সেবার আইনজীবীর পোশাকে উপস্থিত হননি, উপস্থিত হননি আইনজীবী হিসেবেও। 


Pages