NEET প্রশ্নপত্র ফাঁসে কাণ্ডে CBI হাতে গ্রেপ্তার BJP নেতা - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ মে, ২০২৬

NEET প্রশ্নপত্র ফাঁসে কাণ্ডে CBI হাতে গ্রেপ্তার BJP নেতা



বিবিপি নিউজ: NEET-UG 2026 প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বড়সড় মোড়। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতা দীনেশ বিওয়াল ও তার ভাই মাঙ্গিলাল বিওয়াল।


CBI সূত্রে জানা গেছে,  রাজস্থানের জামওয়ারামগড় থেকে BJP নেতা  দীনেশ বিওয়ালও তাঁর ভাই মাঙ্গিলাল বিওয়ালকে গ্রেপ্তার করে। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। দীনেশ রাজস্থানের জামওয়ারামগড় বিধানসভা কেন্দ্রের BJP নেতা। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপই প্রথমে তাঁদের আটক করে। পরে তাঁদের CBI-এর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতেই রয়েছেন দুই ভাই। তদন্তকারীদের দাবি, এই BJP নেতা ও তার ভাই প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে NEET পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রটি কিনেছিলেন। তদন্তে জানা গিয়েছে, রাকেশ মান্ডওয়ারিয়া নামে সিকারের এক কনসালটেন্সি অপারেটরের মাধ্যমে প্রশ্নপত্রটি তাঁদের হাতে পৌঁছেছিল। তদন্তকারীদের আরও দাবি, অত্যন্ত পরিকল্পিত ভাবে কাজ করছিল এই চক্রটি। CBI সূত্রে আরও দাবি করা হয়েছে, প্রথমে নিজেদের পরিবারের পরীক্ষার্থীদের জন্যই প্রশ্নপত্রটি কিনেছিলেন বিওয়াল ভাইরা। পরে বোঝেন এই প্রশ্নপত্র থেকে বিপুল পরিমাণ মুনাফা লাভ করা যেতে পারে। এর পরেই সেটি অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে চড়া দামে বিক্রি করার চেষ্টা করেছিলেন।


Pages