বিবিপি নিউজ,গুয়াহাটি: শনিবার অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ সেনা কর্মীর। এদিন সকালে জোরহাটে বায়ুসেনার ঘাঁটি থেকে যুদ্ধ বিমান এএন-৩২ ট্রান্সপোর্ট বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। প্রথমে কারও মৃত্যুর খবর সামনে না এলেও পরে বায়ুসেনার তরফে পাঁচ সেনা কর্মীর মৃত্যুর কথা জানিয়েছেন।
দুর্ঘটনায় মৃত পাঁচ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমোয়াত ও অগ্নিবীরবায়ু ডেনিস আলম। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। শোকপ্রকাশ করে লেখেন, “জোরহাটে এএন-৩২ দুর্ঘটনায় কর্তব্যরত পাঁচজন বায়ুসেনা কর্মী প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগের জন্য দেশ কৃতজ্ঞ। পরিবারের পাশে রয়েছে ভারতীয় বায়ুসেনা।”
