বিবিপি নিউজ,কলকাতা: অবশেষে লুকোচুরির অবসান। গ্রেফতার ভাঙড়ের তৃনমূল নেতা শওকাত মোল্লা। সোনারপুরের কামালগাছি থেকে গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লা। বৃহস্পতিবার সাতসকালেই ভাঙড়ের দাপুটে নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। যদিও সেই সময় তাঁর দেখা মেলেনি। শেষে তাঁর ছেলে নিয়েই এলাকায় নানা প্রান্তে জোরকদমে তল্লাশি চালান জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
