আর বিশ্ব বাংলা সরণি নয়, নাম বদলে ‘মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি!’ মহানগরের একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি শুরু - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আর বিশ্ব বাংলা সরণি নয়, নাম বদলে ‘মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি!’ মহানগরের একাধিক রাস্তার নাম বদলের প্রস্তুতি শুরু

 


বিবিপি নিউজ: রাজ্যে সরকারের পালাবদল হতেই একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় এবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর গঠন করা নামকরণ মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে শহরের বেশ কয়েকটি রাস্তার নতুন নাম নির্ধারণ করা হতে পারে। তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বিশেষ সূত্রে খবর, বিশ্ব বাংলা সরণির নতুন নাম হতে পারে ‘মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সরণি।’ একই সঙ্গে লেলিন সরণি, কার্ল মার্কস সরণির মতো বিদেশি ব্যক্তিত্বদের নামে থাকা কয়েকটি রাস্তার নামও পরিবর্তনের ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটি বক্তৃতায় জানান, 'কলকাতায় কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না।' তাঁর কথায়, এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্তদে তথ্য দিন, রাজ্য সরকার যথাযথ মর্যাদা দেবে।'সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই বিশ্ব বাংলা সরণিতে নতুন নামের ফলক বসানোর প্রস্তুতি শুরু হতে পারে।

Pages