একদিনের ব্যবধানে দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা, সময়ের অপেক্ষা মন্ত্রীসভা রদবদলের? - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২৬

একদিনের ব্যবধানে দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা, সময়ের অপেক্ষা মন্ত্রীসভা রদবদলের?

 



বিবিপি নিউজ: মাত্র একদিনের ব্যবধানে দুই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ। মোদী মন্ত্রীসভা বড় ধাক্কা খেল নাকি ? সেটা সময় বলবে, মত রাজনৈতিক বিশ্লেষকদের। তৃতীয় মোদি সরকারের দু’বছর পূর্তির পরই দেশজুড়ে সাংগঠনিক ও প্রশাসনিক স্তরে বিরাট বদল করতে চলেছে বিজেপি। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে হয়তো সেই রদবদল সাময়িকভাবে পিছিয়েছে। কিন্তু বিক্ষোভ পর্ব মেটাতে পারলেই সরকার যে ফের মন্ত্রিসভার রদবদলে নজর দেবে সেটা স্পষ্ট হয়ে গেল আজ। গতকাল শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু ও আজ শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ জোর ধাক্কা খেল মোদী সরকার। শুক্রবার ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। একসময় কংগ্রেসে ছিলেন বিট্টু। বিজেপিতে যোগ দিয়ে তিনি ২০২৪ লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। জিততে পারেননি। তবে তাঁর আগেই তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল গেরুয়া শিবির। বিট্টুর রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে। তাঁকে নতুন করে রাজ্য রাজ্যসভায় পাঠানো হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রবনীত। আসলে তাঁকে কেন্দ্র থেকে সরিয়ে পাঞ্জাবের রাজনীতিতে মন দিতে বলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও খবর। মূলত তাঁকে সামনে রেখেই লড়তে চায় গেরুয়া শিবির। চমকপ্রদ বিষয় হল ঠিক একমাস আগে আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়েন ইস্তফা দিয়েছেন। তাঁরও রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছিল। তাঁকেও কেরলের স্থানীয় রাজনীতিতে মন দেওয়া হয়েছে।

Pages