বিবিপি নিউজ: আদিবাসী মহিলার শ্লীলতাহানি ঘটনাকে কেন্দ্র করে ফের শিরোনামে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি। আর শ্লীলতাহানির অভিযোগকে অভিযুক্ত বহিষ্কৃত এবং ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ পরিচিত এক ব্যক্তি।
জানা গেছে, সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার শাহজাহানের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এক ব্যক্তি। ওই নিয়ে শোরগোল এলাকায়। পথে নেমে বিক্ষোভ দেখান মহিলারা। ‘নির্যাতিতা’ মহিলা তাঁর ছেলেকে গৃহশিক্ষকের কাছে পড়তে নিয়ে গিয়েছিলেন। টিউশনের পর ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একদা ‘শাহজাহানের লোক’ বলে পরিচিত কাদের মোল্লা তাঁদের পথ আটকান বলে অভিযোগ। মহিলাকে আটকে রেখে পুত্রের সামনেই তাঁর শ্লীলতাহানি করেন। এই মর্মে ন্যাজাট থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ‘নির্যাতিতা’। অভিযোগের ভিত্তিতে শুক্রবার কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকার মহিলারা। প্রত্যেকে কাদেরের কঠোর শাস্তি চান। তাঁদের দাবি, এর আগেও তিনি মহিলাদের সঙ্গে একই কাজ করেছেন। ‘নির্যাতিতা’রই এক আত্মীয়ার মন্তব্য, ‘‘কাদের মোল্লা এর আগেও অনেক বার গ্রামের মহিলা থেকে কমবয়সি মেয়েদের শ্লীলতাহানি করেছে। ধর্ষণের চেষ্টা করেছে।
