বিবিপি নিউজ: কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের হাতে নিজেদের দাবিপত্র তুলে দিলেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। শুক্রবার দিল্লির কনস্টিটিশন ক্লাবে কেন্দ্রের সঙ্গে এই বৈঠক হয়। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান তাঁরা। প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সিজেপি-র দাবি, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে। ধর্মেন্দ্রকে না-সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি।ওই দুই দাবির একটি হল, নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। অপরটি হল, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এবং এফআইআর খারিজ। শুক্রবারের বৈঠকের পর সিজেপি জানিয়েছে, এই দুই দাবি মেনে নিয়েছে কেন্দ্র। অন্যদিকে, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা খোলসা করতে চাননি দুই মন্ত্রী। নড্ডা কেবল জানিয়েছেন, ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে বৈঠক হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “ওঁরা (সিজেপি-র প্রতিনিধিরা) তিনটি দাবির কথা জানিয়েছেন।