আগুনে পুড়ল চার গরু, ঘটনাস্থলেই মৃত্যু - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আগুনে পুড়ল চার গরু, ঘটনাস্থলেই মৃত্যু

 


বিবিপি নিউজ: কৃষকের মুখে একটাই কথা আমার খাওয়া হোক বা না হোক তাঁর পোষ্যদের খাবার ঠিকই জোগাড় হয়ে যায়। কিন্তু সেকাথ এখন আর কানে ঢুকছে না বিবিদাসের। কারণ একটা রাতেই নিঃস্ব হয়ে গিয়েছে। প্রাণ গিয়েছে তার সব পোষ্যের।

 বহু কষ্টে লালন–পালন করা চারটি গরুই ছিল দিনমজুর বিবিদাস চন্দ্র রায়ের পরিবারের একমাত্র মূলধন। সেই গরু বিক্রি করে ঋণ পরিশোধ, জমি বন্ধক নিয়ে চাষাবাদ করার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু গোয়ালঘরে লাগা আগুনে চারটি গরুসহ বসতঘরের সবকিছু পুড়ে যাওয়ায় এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত এলাকায়।  গত শুক্রবার রাত ১০টার দিকে দিনমজুর বিবিদাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে চারটি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়, বিবিদাস দিনমজুরি করে সংসার চালান। কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দুটি গরু কেনেন। পরে সেই গরু থেকে আরও দুটি বাছুর হয়। চারটি গরু বড় হলে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ, কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শুক্রবার রাতে গোয়ালঘরে আগুন লাগার পর মুহূর্তেই সেই স্বপ্ন শেষ হয়ে যায়। কান্নাজড়িত বিবিদাস চন্দ্র রায় বলেন, ‘ভগবান, হামার কষ্টের ফসল এমন করি কাড়ি নিলু। কেমন করিয়া সংসার চালাম।’

Pages