শিলিগুড়ি করিডরের সুরক্ষায় ত্রিস্তর সুরক্ষা গ্রিড! SSB-র সভা থেকে বড় বার্তা অমিত শার - BBP NEWS

Breaking

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শিলিগুড়ি করিডরের সুরক্ষায় ত্রিস্তর সুরক্ষা গ্রিড! SSB-র সভা থেকে বড় বার্তা অমিত শার

 




বিবিপি নিউজ,শিলিগুড়ি: রাজ্যে তিন দিনের সফরে এসে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সশস্ত্র সীমা বল (SSB)-এর একটি বিশেষ সভা থেকে তিনি স্পষ্ট জানান যে, দেশের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী অত্যন্ত সংবেদনশীল এই ভৌগোলিক অঞ্চলের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।


শিলিগুড়ি করিডরের সামগ্রিক নিরাপত্তা বাড়াতে একটি সুনির্দিষ্ট ‘ত্রিস্তরীয় সুরক্ষা গ্রিড’ তৈরি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চোপড়া, কিশনগঞ্জ এবং ধূবড়ি—এই তিনটি বিশেষ বেস বা কেন্দ্র থেকে পুরো করিডর এলাকার ওপর কড়া নজরদারি ও সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি আরও জানান, বিগত দিনে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজের জন্য পর্যাপ্ত জমি না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন। তবে বর্তমান রাজ্য সরকারের সময় এই কাজে সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে ২০২৭ সালের বাজেটে দিল্লি-শিলিগুড়ি রেল করিডর তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Pages