ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ করে গনধর্ষন - BBP NEWS

Breaking

শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ করে গনধর্ষন

  




বিবিপি নিউজ: ফের গণধর্ষন। ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে নারকীয় অত্যাচার চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নে। ঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় দুই  অভিযুক্তকে মোটরসাইকেল সহ গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে, ‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নে এই ঘটনা ঘটে‌।  ‎নিযাতিতা কিশোরীর কাকা জানায়, ঘটনার রাতে কিশোরীর ঠাকুমার চোখের চিকিৎসার জন্য তিনি ও তার মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে কিশোরীর ছোট বোন ও ছোট ভাই সাথে ছিল। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভিতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে তারা ঘরের জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র দলটি তাদের ওপর হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে কিশোরীকে তুলে নিয়ে একটি মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরের পাড়ে নিয়ে যায়। সেখানে তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজ তল্লাশি শুরু করেছে।

Pages