SIR-এ বাদ ৩টি দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা প্রাক্তন রাষ্ট্রদূতের নাম - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

SIR-এ বাদ ৩টি দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা প্রাক্তন রাষ্ট্রদূতের নাম

 



বিবিপি নিউজ: ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য নির্বাচন কমিশনের চালু করা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' বা SIR এর প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন ভারতের হয়ে তিন দেশে প্রতিনিধিত্ব করা প্রাক্তন রাষ্ট্রদূত নভদীপ সুরি। ভোটার তালিকায় নাগরিকত্ব প্রমাণের জন্য 'অনির্দিষ্ট নথি' চাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এই প্রবীণ কূটনীতিক।




সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ পরপর কয়েকটি পোস্টে পাঞ্জাবে নিজের এই হয়রানির অভিজ্ঞতা বিশদে তুলে ধরেছেন নভদীপ সুরি। তিনি জানিয়েছেন,সংযুক্ত আরব আমিরশাহি, মিশর ও অস্ট্রেলিয়ায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন।তিন-তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করার পরও তাঁর নাম বাদ পড়েছে ভোটার তালিকা নিবিড় সংশোধন তথা SIR-এ। তাঁর 

 মতো উচ্চপদস্থ প্রাক্তন আমলার এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন সোশ্যাল মিডিয়ায়। এক পোস্টে তিনি লেখেন, 'পাঞ্জাবে এসআইআর প্রক্রিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানাচ্ছি। আমি বিএলও (Booth Level Officer)-এর কাছে গিয়ে ভোটার আইডি ও আধার কার্ড জমা দিয়েছিলাম এবং আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে সবকিছু ঠিকঠাক রয়েছে। অথচ আজ এক ভলান্টিয়ারের কাছ থেকে মেসেজ পেলাম যে ২০০৩ সালের এসআইআর (SIR)-এর সঙ্গে কিছু তথ্য মিলছে না!' তিনি আরও বলেন, 'বিএলও-র সঙ্গে কথা বলেছি, আমাকে বলা হয়েছে এসে নোটিশটি নিয়ে যেতে। এবং তারপর আমি যে একজন ভারতীয় নাগরিক, তা প্রমাণ করে এমন কিছু নির্দিষ্ট নথিপত্র নিয়ে আবার আসতে। উত্তরে জানিয়েছি যে আমি ২০০৩ সালে ভারতে ছিলাম না, তাই তাঁরা প্রমাণ হিসেবে পাসপোর্ট চেয়েছেন।' গোটা প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন কূটনীতিক প্রশ্ন তোলেন, 'ভোটার আইডি ও আধার কার্ড ছাড়াও আমার কাছে অন্যান্য নথিপত্র রয়েছে। কিন্তু প্রশ্ন না করে পারছি না: তিনটি দেশে ভারতের প্রতিনিধিত্ব করার পর যদি আমার নাগরিকত্ব প্রমাণ করতেই সমস্যা হয়, তাহলে সাধারণ নাগরিকের কী হবে? একেই কী বলে, 'ইজ অফ লিভিং' (সহজ জীবনযাত্রা)!'


Pages