BJP-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিল জ্ঞানেশ কুমার, দাবি প্রাক্তন মুখ্যসচিব থমসনের - BBP NEWS

Breaking

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

BJP-র হয়ে ভোটে লড়ার প্রস্তাব দিয়েছিল জ্ঞানেশ কুমার, দাবি প্রাক্তন মুখ্যসচিব থমসনের



বিবিপি নিউজ: দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ খুললেন কেরলের প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসন। সরাসরি সংবাদমাধ্যমে দাবি করেছেন তিনি, জ্ঞানেশ কুমার তাঁকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কেরালার প্রাক্তন মুখ্যসচিবের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। যদিও এই দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কোনও প্রতিক্রিয়া দেননি বলে খবর।



SIR সংক্রান্ত কাজে তিন নির্বাচন কমিশনারের মতবিরোধ সংক্রান্ত অভিযোগের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে এমন অভিযোগ সামনে আসতেই দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। থমসনের বক্তব্য অনুযায়ী, ২০১৬ সালে একটি বিমানযাত্রার সময় তৎকালীন আইএএস (IAS) অফিসার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হয়। সেই সময়ে কথার মাঝে অবসর গ্রহণের পর তাঁর কী পরিকল্পনা রয়েছে তা জানতে চান জ্ঞানেশ কুমার। থমসন জানান, তিনি শিশুদের জন্য একটি প্রকল্পে কাজ করতে চান। তবে জ্ঞানেশ কুমার তাঁকে কেরলের একটি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন। যদিও থমসনের দাবি, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জিজি থমসনের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রথমে চাকরিরত আইএএস অফিসার থাকা অবস্থায় জ্ঞানেশ কুমারকে বিজেপির প্রার্থী সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছিল। তারপর মোদী ও শাহ তাঁকে আম্পায়ার বানিয়ে ভারতের নির্বাচনে 'ম্যাচ ফিক্সিং'-এর দায়িত্বে বসিয়েছেন। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেও। তিনি লেখেন, ‘ইনি দেশে অবাধ ও পক্ষপাতহীন ভোট করাবেন?’

Pages