বিবিপি নিউজ,নদীয়া: নদীয়ার রানাঘাটে পথ অবরোধ। এদিন সকালে বিজেপির কর্মী-সমর্থকরা পথ অবরোধ শুরু করে। তাদের দাবি চূর্ণী নদীর উপর ঝুলন্ত সেতুর সংস্কারের কাজ অবিলম্বে শেষ করতে হবে।
আজ মঙ্গলবার সকাল দশটা থেকে এলাকার বাদকুল্লা রোড, আইসতলা মোড়ে শুরু হয় পথ অবরোধ। পথ অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
অন্যদিকে আন্ডারপাসের দাবিতে পথ অবরোধের করে শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল কামরাঙাগুড়ির স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে ব্যপক যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এনজেপি থানার পুলিস।
বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.
