বিবিপি নিউজ,কলকাতা: ফের চিকিৎসকদের উপর গাফিলতির অভিযোগ। এর ফলেই খেসারত দিতে হল একটা জীবন। রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা কলকাতা নিল নীলরতন সরকার হাসপাতাল।
জানা গিয়েছে, গতকাল রাতে রোগীমৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগে তুলে মৃতের পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হাতাহাতি বাধে। পরে তা চরম আকার ধারণ করে। ঘটনায় জখম হয়েছেন প্রায় সাতজন চিকিৎসক। গুরুতর জখম হয়েছেন একজন জুনিয়র ডাক্তার। তাঁর মাথা ফেটে গিয়েছে।
এরপর মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের মূল গেটে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এমার্জেন্সি পরিষেবা ছাড়া অন্যান্য সব পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তাঁরা। ঘটনায় এন আর এসের চিকিৎসা পরিষেবা পুরোপুরি ভাবে স্তব্ধ।
ইতিমধ্যেই ঘটনায় জড়িত দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিস। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়। ঘটনার পরই এনআরএসে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন। বিক্ষোভরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
এনআরএসের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় কর্ম বিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। এদিন সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুরু করে। এরপরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
অন্যদিকে এনআরএসের ঘটনার প্রতিবাদে কল্যাণী জেএনএম হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে।
নিরাপত্তার দাবিতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপিকে ঘেরাও করে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। পাশাপাশি কর্মবিরতির ডাকও দিয়েছেন তাঁরা। রাজ্যের মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে স্বব্ধ হয়ে পড়েছে হাসপাতালে চত্বরে।
বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.
