কলেজে শিক্ষক নিয়োগেও উঠেছে প্রশ্ন ,সত‍্যিই কি শিক্ষার অগ্রগতি হচ্ছে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

কলেজে শিক্ষক নিয়োগেও উঠেছে প্রশ্ন ,সত‍্যিই কি শিক্ষার অগ্রগতি হচ্ছে!


বিবিপি নিউজ,অনিন্দিতা কর,কলকাতা: এবার কলেজ স্তরে শিক্ষক নিয়োগ ঘিরেও বির্তক রাজ‍্যে। গতবছর প্রাথমিক শিক্ষক, এসসি,পিএসসির নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ তিন রাজ‍্যের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের দিকেও। স্বজন পোষনের পাশাপাশি অযোগ্য প্রার্থীদের ও  নিয়োগ করার অভিযোগ উঠছে।তারা নিয়ে সোস‍্যাল মিডিয়ায় ।
বেশি অভিযোগ ইতিহাসের শিক্ষকের তালিকায়। অভিযোগ রয়েছে নৃতত্ত্ব, মনস্তত্ত্ব বিষয়ের তালিকা নিয়েও। চাকরি প্রার্থী র অনেকেই হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নিচ্ছেন। ইন্টারভিউ এর নম্বর অনেকেই কমিশনের কাছে জানতে চাইবেন বলে জানিয়েছেন ।

বিশেষ সূত্রে জানা গিয়েছে নৃতত্ব বিষয়ে অনার্স এর বদলে অন্যান্য বিষয়ে অনার্স পাস করে এসে যারা পরবর্তীকালে নৃতত্ত্বে স্নাতকত্তর করেছেন তারাই নিয়োগ তালিকায় বেশি সুযোগ পেয়েছেন বলে দাবি। বহু ক্ষেত্রেই অভিযোগ উঠেছে ইন্টারভিউএ ঠিকমত সময় দেওয়া হয়নি ,কোথাও কোথাও ইন্টারভিউ বোর্ডের সদস্যদের হাবভাব ও সন্দেহজনক ঠেকেছে ।এক চাকরিপ্রার্থীর কথায় "আমাকে প্রশ্ন করা হলো উত্তর শোনার ধৈর্য ছিলনা পরীক্ষককের, বিষয়টি কেমন যেন লেগেছিল।"

Pages