নাটক ও মূকাভিনয় কর্মশালায় এগিয়ে বাংলা - BBP NEWS

Breaking

বুধবার, ১২ জুন, ২০১৯

নাটক ও মূকাভিনয় কর্মশালায় এগিয়ে বাংলা


বিবিপি নিউজ,কোচবিহার: ভারত সরকারের সঙ্গীত নাটক অ‍্যাকাডেমি, নতুন দিল্লির সহযোগিতায় 'কোচবিহার ছায়ানীড়' আয়োজিত দুদিনব্যাপী মূকাভিনয় এবং নাটক এর কর্মশালা অনুষ্ঠিত হল কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে। দুদিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে এসেছিলেন কোলকাতার অন্তরঙ্গ থিয়েটার দল 'বিভাবন' এর পরিচালক সুপ্রিয় সমাজদার, উত্তর ২৪ পরগণা জেলার 'খড়দহ থিয়েটার জোন' এর পরিচালক ও মার্শাল আর্ট বিষয়ক প্রশিক্ষক তপন দাস এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী, নাট্যপরিচালক  'ক্যামেলিয়া' দলের পরিচালক সুজিত কুমার দাস এবং আসাম রাজ্য থেকে আগত  মূকাভিনেতা মুকুন্দ নাথ। 

প্রথম দিনের প্রশিক্ষণ শেষে অন্তরঙ্গ থিয়েটার ও তার সম্ভাবনা নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনায় কর্মশালার প্রশিক্ষকরা ছাড়াও কোচবিহারের বিশিষ্ট নাট্য ব‍্যক্তিত্ব নির্মল কুমার দে, স্নেহাশীষ চৌধুরী, নিলাদ্রী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। মূকাভিনয় পরিবেশন করেন সুজিত কুমার দাস ও মুকুন্দ নাথ। দ্বিতীয় দিনের শেষে নাট‍্যসন্ধ‍্যা অনুষ্ঠিত হয়।  

রবীন্দ্রনাথের 'তোতা কাহিনী' কবিতা অবলম্বনে সুপ্রিয় সমাজদার এর ভাবনা ও সুজিত কুমার দাস এর কোরিওগ্রাফ ও বডি মুভমেন্ট পরিকল্পনায় প্রশিক্ষার্থীগণ সুন্দর ভাবে ছোট্ট একটি নাটক টি মঞ্চস্থ করেন। এছাড়া স্বাগত পাল এর পরিচালনায় 'কোচবিহার ছায়ানীড়' এর মূকাভিনয় শিল্পীগণ ও স্বাগত পাল দারুন মূকাভিনয় পরিবেশন করেন। সব শেষে সুপ্রিয় সমাজদার এর পরিচালনায় কোলকাতার 'বিভাবন' দল অন্তরঙ্গ নাটক 'দূরতর দ্বীপ' মঞ্চস্থ করে। 

নাটকটির একমাত্র অভিনেতা তপন দাস দারুন অভিনয় করেন। সবশেষে প্রত‍্যেক শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন কোচবিহার এর বিখ্যাত নাট‍্যকার তমোজিৎ রায় ও নির্মল কুমার দে প্রমুখ। এই কর্মশালার মাধ্যমে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের নাটক ও মূকাভিনয় এর প্রতি উৎসাহ বাড়বে বলে 'কোচবিহার ছায়ানীড়' এর দলের সম্পাদক স্বাগত পাল জানিয়েছেন।



আপনি কি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস,ফিচার, গবেষণা মূলক লেখা লেখেন। তাহলে আপনার অপ্রকাশিত লেখা টাইপ করে (বাংলা মোবাইল ফ্রন্ট অথবা অভ্র ফ্রন্টে) পাঠিয়ে দিন আমাদের দপ্তরের হোয়াটস্অ্যাপ নম্বরে 7003345558 তে
সঙ্গে আপনার ছবি ও পরিচয়। প্রতিদিনই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের পোর্টালে প্রতি  সপ্তাহের শনিবার ও রবিবার।

আপনি কি ছবি তুলতে বা ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার আঁকা বা তোলা ইউনিক ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ইমেল-এ (bbplive.news@gmail.com) । আমরা প্রকাশ করবো আপনার আঁকা বা তোলা অপ্রকাশিত ছবি।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages