বিবিপি নিউজ,শ্রেয়া ব্যানার্জী,কোলকাতা; প্রায় দেড়বছর আগের ডিসেম্বরের কোনো এক রোববার দক্ষিণ কোলকাতার জি.ডি. বিড়লা স্কুলের দশম শ্রেনির ছাত্রি কৃত্তিকা পালের শ্লিলতা হানির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন অভিভাবকরা।প্রায় দেড় বছর পর আজকের আরও একটা রোববারে আবারও পথে নামলেন তারা।তবে এবার হল মৌন মিছিল কৃত্তিকার আত্মার শান্তি কামনায়। আজ সকালে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। সেখান থেকেই মিছিল শুরু হয় এবং শেষ হয় রানিকুঠির মোড়ে গিয়ে। অভিভাবকদের হাতের ব্যানার এ লেখা ছিল স্কুলের এক কৃতি ছাত্রির মৃত্যুতে তাদের শোকস্তব্ধতার কথা।
রবিবার, ২৩ জুন, ২০১৯
