বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,কলকাতা: ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড শহরে। সল্টলেকের সিবি ব্লকের ১৯৬ নম্বরের বাড়ি রবিবার রাতে আগুনে পুড়ে ছাই। বাড়িটিতেই ছিল ট্রান্সপোর্ট কোম্পানির অফিস। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন অনেকক্ষণের চেস্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সল্টলেকের সিবি ব্লকের ১৯৬ নম্বর বাড়ির নীচের তলায় ছিল একটি ট্রান্সপোর্ট কোম্পানির অফিস। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে আচমকা আগুন লেগে যায় বাড়িটিতে। প্রতিবেশীরা ধোঁয়া বেরোতে দেখে দমকলকে খবর দেন। ততক্ষনে আগুন গ্রাস করে ফেলেছে গোটা অফিসটিকে।
আগুনের খবর পেয়ে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস, স্থানীয় কাউন্সিলর রাজেশ চিরিমার ও বিধান নগর উত্তর থানার পুলিশ।দমকলের দুটো ইঞ্জিন এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কি থেকে আগুন লাগে সে বিষয় এখনই স্পষ্ট নয়।তবে প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
আগুন লাগার সময় অফিসে কেউ ছিল না। ওপরে যারা ছিলেন তড়িঘড়ি তারা নীচে নেমে আসেন।
প্রসঙ্গত, দমকল কর্মীদের অভিযোগ মাঝে মধ্যে সল্টলেকে আগুন লাগলে রাস্তার পাশে পার্কিং এর জন্য তাদের ঢুকতে অসুবিধা হয় ।আজও তারা যখন ঢুকতে যায় সেই সময় রাস্তার দু পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য ঢুকতে বাধা পায়।বার বার হর্ন বাজিয়ে বাড়ি থেকে ডেকে গাড়ি সরিয়ে ঢুকতে হয় যার ফলে কাজে ভাটা পরে।
