দেশের প্রধানমন্ত্রীর বিমান চালকেরই পাসপোর্ট নেই, আটক আন্তর্জাতিক বিমানবন্দরে! - BBP NEWS

Breaking

সোমবার, ১০ জুন, ২০১৯

দেশের প্রধানমন্ত্রীর বিমান চালকেরই পাসপোর্ট নেই, আটক আন্তর্জাতিক বিমানবন্দরে!


বিবিপি নিউজ নেটওয়ার্কস: ঘটনাটি শুনলে প্রথমেই হাস্যকর মনে হবে। কারন এটা এক প্রকার অসম্ভব যে প্রধানমন্ত্রীর বিমান চালকের পাসপোর্ট নেই। হ্যাঁ ঠিকই শুনছেন পাসপোর্ট ছাড়াই বিদেশের মাটিতে পা রাখার অপরাধে আটক হলেন স্বয়ং বিমান চালক।

ঘটনাটি চলতি মাসের গত সপ্তাহের বৃহস্পতিবারের। ওই দিন রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাতার বিমানবন্দরে। কোনও সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান চালক।
জানা গিয়েছে শেখ হাসিনার জন্য নির্দিষ্ট বিমান চালানোর দায়িত্ব ছিল ওই পাইলটের উপর। কিন্তু, পাসপোর্ট না থাকার জেরে শেষপর্যন্ত বিমানবন্দরেই আটক হন তিনি।

জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর শেষ করে  শনিবার দেশে ফেরার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফিনল্যান্ড থেকে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদকে।

বুধবার রাতে তিনি ঢাকা থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান নিয়ে কাতারের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীকে আনতে দোহা থেকে ফিনল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেই অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁর পাসপোর্ট দেখতে চান। কিন্তু, সেই নথি দেখাতে পারেননি ফজল।

এ বিষয়ে বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ সচিব মহিবুল হক জানান, সংশ্লিষ্ট বিমান সংস্থা ওই পাইলটের পাসপোর্ট কাতারে পাঠানোর ব্যবস্থা করেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে অন্য পাইলটকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages