মধ্যরাতে লাইনচ্যুত রেলের,মৃত্যু ৫ জনের আহত শতাধিক - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুন, ২০১৯

মধ্যরাতে লাইনচ্যুত রেলের,মৃত্যু ৫ জনের আহত শতাধিক


বিবিপি নিউজ নেটওয়ার্কস, নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: বাংলাদেশের মৌলভী বাজারের কুলাউড়া উপজেলায় মাঝরাতে লাইনচ্যুত হয়ে মৃত্যু পাঁচ জনের, আহতের সংখ্যা অগণিত। বাংলাদেশি সময় অনুযায়ী রাত ১২টা নাগাদ সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হয়।ভয়াবহ এই রেল দুর্ঘটনায় ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি।তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রীর জন্যই ঘটনাটি ঘটেছে।কারণ শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট গামী বাস চলাচল বন্ধ করা হয়েছে।
পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছেন।

উদ্ধারকারী ট্রেন ঘটনা স্থলে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।এদিকে উপবন এক্সপ্রেসের দুর্ঘটনার শিকার হওয়ায় সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Pages