ফের আচমকা বদলি ভারতী ঘোষের ঘনিষ্ঠ ওসি - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

ফের আচমকা বদলি ভারতী ঘোষের ঘনিষ্ঠ ওসি


বিবিপি নিউজ,পশ্চিম মেদিনীপুর: আচমকা বদলি ভারতী ঘোষের ঘনিষ্ঠ পুলিশ অফিসার। ভারতী ঘোষের সফরের পরের দিন আচমকা বদলি করা হল কেশপুরের ওসিকে।

বুধবার কেশপুরের ওসি হীরক বিশ্বাসকে বদলি করা হয়। হীরক বাবুর জায়গায় আনা হচ্ছে ঝাড়গ্রাম জেলার প্রশান্ত কীর্তনীয়াকে।

এদিনই বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা বের হয়। হীরক বিশ্বাসকে পাঠানো হয়েছে ডিআইবিতে। উল্লেখ্য, মঙ্গলবারই কেশপুরে সভা করেন ভারতী ঘোষ। একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ঠ ছিলেন হীরক বিশ্বাস। তাঁর এই বদলির সঙ্গে ওই ঘটনার কোন যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Pages