আজ জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, কোন ওয়েবসাইটে দেখবেন জেনে নিন! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

আজ জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা, কোন ওয়েবসাইটে দেখবেন জেনে নিন!


বিবিপি নিউজ: আজ,বৃহস্পতিবার দুপুর ১টায় প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের ফলাফল।   দুপুর একটায় বোর্ডের সাংবাদিক বৈঠক।  দুপুর দুটো থেকে ওয়েবসাইটে  ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট দু’টি থেকে দুপুর ২টোর পরে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
গত ২৬মে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার তিনশো দুটি কেন্দ্রে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবছর পরীক্ষা দিয়েছিলেন দেড় লক্ষ পড়ুয়া। লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুটা পিছিয়ে যায় পরীক্ষার দিন।  পরীক্ষার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

Pages