বিবিপি নিউজ,কলকাতা: এনআরএস নিয়ে শুধু রাজ্য নয় দেশের রাজধানীতেও পৌঁছেছে ডাক্তারদের প্রতিবাদের ভাষা। চারিদিকে হাহাকার, গত পাঁচ দিনে চিকিৎসকা ব্যবস্থার অবনতিতে প্রান হারিয়েছেন সবে মাত্র জন্মানো শিশু থেকে বেশ কয়েকজন রোগী। ব্যাতিক্রম দেখা গিয়েছে ধর্মঘটের মধ্যেও পরিষেবা দিয়ে গিয়েছেন রাজ্যের বেশ কয়েকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ।
তবে প্রথমেই সামনে এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের চিকিৎসক-কন্যা শাব্বা হাকিম। তার পর একে একে বারাসতের চিকিৎসক-সাংসদ কাকলি ঘোষদস্তিদারের দুই চিকিৎসক-পুত্র বিশ্বনাথ ও বৈদ্যনাথ ঘোষদস্তিদার। চিকিৎসকদের আন্দোলনরতদের মিছিলে দেখা গিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক-পুত্র আবেশকেও।
এদিকে চিকিৎসকদের ভূমিকা ও তাঁদের সুরক্ষা কত জরুরি, তা মনে করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তৃণমূলের দুই সাংসদ-অভিনেতা দেব এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এর পরেই কি তৃণমূলের অন্দরের ক্ষোভ ছেলে মেয়েদের মাধ্যমে সামাজিক মাধ্যমে সরাসরি প্রকাশ করছেন সাংসদ মন্ত্রীর। বিরোধীদের বক্তব্য রাজনীতির কারণে শাসক দলের নেতানেত্রীরা নিজমুখে যা বলতে পারছেন না, সন্তানদের ফেসবুক তারই প্রকাশ। অন্য দিকে রাজনীতিক মা-বাবারা দাবি করেছেন, পেশাদার চিকিৎসক হিসেবে তাঁদের সন্তানদের মত প্রকাশের স্বাধীনতা আছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
অনেকেই আবার সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঘর বাচতে ব্যাথ হচ্ছেন? নাকি রাজ্য রাজনীতিতে অন্য কোন ইঙ্গিত! ভাবাচ্ছে রাজনীতিবিদদের।
