এনআরএস কাণ্ডের সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিম,চটলেন কর্ম কর্তারা - BBP NEWS

Breaking

রবিবার, ১৬ জুন, ২০১৯

এনআরএস কাণ্ডের সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মিম,চটলেন কর্ম কর্তারা


বিবিপি নিউজ,কলকাতা: এনআরএস কাণ্ডের দিনের পর দিন রাজ্য ও ডাক্তারদের সম্পর্ক তিক্ততায় পরিনত হয়েছে। কোনও ভাবেই গলছে না প্রতিবাদের বরফ। প্রতিবাদ পৌঁছেছে রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে। এদিকে মুখ থুবড়ে পড়েছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ।তলানিতে ঠেকেছে চিকিৎসা কেন্দ্র গুলি।

এরই মধ্যে বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছেন। বৈঠক ও করেছেন রাজ্যপালের সঙ্গে। নবান্নে মুখ্যমন্ত্রী ডাক্তারদের সাথে বৈঠক করেও কোনও রফাসূত্র বার করতে পারেনি।

প্রতিবাদ রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা পদত্যাগ করেছেন। পদত্যাগের সংখ্যা প্রায় 200 কাছে পৌছে গিয়েছে। তাতেও কোনও ভ্রুক্ষেপ নেই রাজ্যের, দাবী বিরোধীদের ।

এনআরএস কাণ্ডের পর থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে বসা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনরত পড়ুয়াদের তাঁর আবেদন, ‘আন্দোলনকারি আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখ’। তাঁদের আশ্বস্ত করে পার্থবাবু লিখেছেন, ‘তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে’। শেষে তাঁর সংযোজন, ‘তোমরা একটু বিষয়টি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এই আশা রাখি’। 

এরপরেই প্রতিবাদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে সোস‍্যাল মিডিয়ায় ট্রোল ও মিম করে অভিনব প্রতিবাদ করছে জুনিয়র ডাক্তারদের একাংশ। এতে বেজায় চটেছে রাজ্যের তৃণমূলের কমীরা। তাদেরও পাল্টা সোশ্যাল মিডিয়াতে সবর হতে দেখা গিয়েছে।

Pages