বিবিপি নিউজ,কলকাতা: এনআরএস কাণ্ডের চারদিন পরও রাজ্যজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এদিন সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২৭জন চিকিৎসক ইস্তফা দেন। পরে ন্যাশনাল মেডিক্যালে ১৬জন, আর জি করে ৯৬জন, এসএসকেএমে ১৭৫জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। তবে স্বাস্থ্যদপ্তর তা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে অংশ নিলেন ড. বিনায়ক সেন।
এনআরএস কাণ্ডের পর থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে বসা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন ফেসবুক পোস্টের মাধ্যমে আন্দোলনরত পড়ুয়াদের তাঁর আবেদন, ‘আন্দোলনকারি আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, যতই ভুল বোঝাবুঝি হোক না কেন মানুষের উপর বিশ্বাস রাখ’। তাঁদের আশ্বস্ত করে পার্থবাবু লিখেছেন, ‘তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে’। শেষে তাঁর সংযোজন, ‘তোমরা একটু বিষয়টি আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে বিবেচনা করবে এই আশা রাখি’।
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এনআরএসে অপর্ণা সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায় ও দেবজ্যোতি মিশ্র
এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক পদত্যাগ করলেন। মনরোগ বিভাগের চিকিৎসক ডা. নির্মল বেরা ও ডা. উত্তম মজুমদার তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়াও দিল্লির এইমস, সফদরজঙ হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎকদের।
