বিবিপি নিউজ,কাঠমাণ্ডু: চলতি মরশুমে এভারেস্ট অভিযানে বিপুল সংখ্যক অভিযাত্রীর মৃত্যুর নেপথ্যে শুধু ট্রাফিক জ্যামকে দায়ী? নাকি অন্য কোনোও কারণ।
নেপাল সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে পর্বতারোহীদের শারীরিক অসুস্থতা এবং খারাপ আবহাওয়াও সমান ভাবে দায়ী বলে জানাল।
চলতি বছরে মোট ১১ জন এভারেস্ট অভিযাত্রীর মৃত্যুর কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি। ২০১৫ সালের পর এই প্রথম এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এভারেস্টে। সংবাদমাধ্যমগুলি দাবি করে, এভারেস্টের বিপজ্জনক গিরিপথে অভিযাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড়ই এত বেশি সংখ্যক মৃত্যুর জন্য দায়ী।
তবে, নেপালের পর্যটন দপ্তর সেই সংখ্যাটা নয়ের উপরে তুলতে নারাজ। দপ্তরের ডিরেক্টর জেনারেল দান্দুরাজ ঘিমিরে বলেন, ‘এভারেস্টে মৃত্যুর জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিকে যে বিষয়টিকে দায়ী করেছেন তা পুরোপুরি ভুল। এর সঙ্গে প্রতিকূল আবহাওয়া ও শারীরিক অসুস্থতার দিকটিও দেখতে হবে।’
