রাজভবনে মুকুল, মমতার ইস্তফার দাবি - BBP NEWS

Breaking

শনিবার, ১৫ জুন, ২০১৯

রাজভবনে মুকুল, মমতার ইস্তফার দাবি

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: শুক্রবার বিকালে রাজ্যজুড়ে যে চার দিনব্যাপী চিকিৎসকদের কর্মবিরতি সহ রোগীদের ভোগান্তি এবং একের পর এক রাজনৈতিক বিবাদের জেরে যে খুন সন্ত্রাস রাজ্যের সর্বত্র চলছে তারই প্রতিবাদে রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত ভাবে জানান বিজেপি নেতা মুকুল রায়। সাক্ষাৎ পর্ব সমাপ্ত হওয়ার পর রাজভবনের গেটের সামনে এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন,"বাংলার আজকে যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি দাবী করছি স্বাস্থ্য মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী পদ থেকে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।' পাশাপাশি হাসনাবাদে বিজেপির মহিলা কর্মী সরস্বতী দাসকে যে নৃশংস ভাবে খুন করা হয়েছে তার বিচারের জন্য আবেদন জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান মুকুল রায়।

সাংবাদিকদের এক প্রশ্নে বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায় কে 'অহংকারী' বলেও মন্তব্য করেন।এছাড়া মুকুল রায়ের আরো দাবি রাজ্যে যে চিকিৎসক সংকট চলছে তাতে রাজ্যপালের অবিলম্বে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা দরকার। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেই এন আর এসে করা চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।এদিন তিনি আবারো বলেন, "যা চলছে ঠিক চলছে না। হাসপাতাল ঝগড়া করার জায়গা নয়, ডাক্তারদের সুরক্ষার অভাব আছে কিন্তু অসুস্থ গরীব মানুষের কথা ভেবে তাদের এই হরতাল তুলে নেওয়া উচিত।" পাশাপাশি তিনি এও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে যে ব্যবহার করেছেন তা ঠিক নয়। ডাক্তাররা সিপিএম বা বিজেপি নন।

Pages