রাজ্যে ফের দু’টি নতুন পুলিস জেলা,রায়গঞ্জ ও ইসলামপুর - BBP NEWS

Breaking

শনিবার, ১৫ জুন, ২০১৯

রাজ্যে ফের দু’টি নতুন পুলিস জেলা,রায়গঞ্জ ও ইসলামপুর


বিবিপি নিউজ: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পর ফের আরও একটি জেলা ভাগ হল। উত্তর বঙ্গের অন্তর্গত উত্তর দিনাজপুর জেলাকে রায়গঞ্জ ও ইসলামপুর কে  দু’টি পুলিস জেলা করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে।

শুক্রবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এবং ইসলামপুর দু’টি আলাদা পুলিস জেলা করা হল। সেক্ষেত্রে রাজ্যে জেলা পুলিস এবং পুলিস জেলা মিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২৫।

উল্লেখ্য, সম্প্রতি বারাসতকে ভেঙে বনগাঁ পুলিস জেলা করা হয়েছিল। রায়গঞ্জ পুলিস জেলার মধ্যে রয়েছে, রায়গঞ্জ, রায়গঞ্জ মহিলা, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার এবং করণদিঘি থানা। অন্যদিকে, ইসলামপুর পুলিস জেলার মধ্যে রয়েছে ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া এবং ডালখোলা থানা। তবে পুলিস জেলা তৈরি করা হলেও, সেখানকার দায়িত্বে কোন কোন পুলিসকর্তা যাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

Pages