রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণ নিয়ে জটিলতা, কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনে! - BBP NEWS

Breaking

বুধবার, ১২ জুন, ২০১৯

রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণ নিয়ে জটিলতা, কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনে!


বিবিপি নিউজ: রেশনে আধর সংযুক্তিকরণ নিয়ে টানাটানি শুরু কেন্দ্র ও রাজ্যের। কাটছে না টানাপোড়েনে। দিনের পর দিন চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর তবুও আগ্রহ নেই রাজ্যের।কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। 

রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণ করার জন্য রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ করতে বলা হয়েছে। সময়সীমা আরও বাড়বে কি না, সেটা এখনও অনিশ্চিত।

নীতিগত আপত্তি সত্ত্বেও আধার সংযুক্তিকরণে সায় দিয়েছে রাজ্য সরকার। কিন্তু খাদ্য দপ্তর এই কাজ করার দায়িত্ব ছেড়ে দিয়েছে রেশন ডিলারদের উপর। ইলেট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পিওএস) যন্ত্রে আধার সংযুক্তিকরণ করতে বলা হয়েছে ডিলারদের। কিন্তু ডিলাররা এই কাজ করতে রাজি নন।

সোমবার নজরুল মঞ্চে রেশন ডিলারদের সংগঠনগুলির ডাকে সম্মেলনে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার সংযুক্তিকরণে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনারস ফেডারেশন।

Pages