আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রী,খুন না আত্মহত্যা উঠেছে প্রশ্ন! - BBP NEWS

Breaking

শনিবার, ২২ জুন, ২০১৯

আশঙ্কাজনক অবস্থায় মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রী,খুন না আত্মহত্যা উঠেছে প্রশ্ন!


বিবিপি নিউজ,কলকাতা: স্কুল চলাকালীন টয়লেটের মধ্যে থেকে হাতের শিরা কাটা অবস্থায় আশঙ্কাজনক ওই ছাত্রীরণে উদ্ধার করা হয়। তারপরেই  আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুক্ষণ তাঁর চিকিৎসা করার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে কলকাতার জিডি বিড়লা স্কুলের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। মৃত ছাত্রীটির নাম কৃপিকা পাল। কৃপিকা বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, হাতের শিরা কাটা অবস্থায় স্কুলের টয়লেট থেকে তাঁকে উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। তবে তিনি আত্মঘাতী হয়েছেন না কেউ তাঁকে খুন করেছে, তা এখনও পরিস্কার করে কিছু জানা যায়নি।

Pages