1,000 টাকা পর্যন্ত সস্তা হল ওপোর স্মার্টফোন, একবার চার্জ দিলে 17 ঘন্টা চলবে! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

1,000 টাকা পর্যন্ত সস্তা হল ওপোর স্মার্টফোন, একবার চার্জ দিলে 17 ঘন্টা চলবে!


বিবিপি নিউজ: দাম কমলো Oppo স্মার্টফোনের। ভারতের বাজারে Oppo A1k ফোনের দাম 500 টাকা আর Oppo A5s এর দাম 1,000 টাকা কমেছে। ইতিমধ্যেই Amazon এ নতুন দামে বিক্রি শুরু হয়েছে Oppo A1k আর Oppo A5s। সম্প্রতি Oppo F11 Pro আর Oppo A5 ফোনের দাম কমিয়েছিল চিনা কোম্পানিটি।

জেনে নিন ওপোর স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত....

Oppo A1k ফোনে থাকছে মেটালিক টেক্সচার্ড ব্যাক, টিয়ারড্রপ স্টাইল নচ আর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে 17 ঘন্টা একটানা Oppo A1k ব্যবহার করা যাবে।

ডুয়াল সিম Oppo A1k ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে 2GB RAM আর 32GB স্টোরেজ।Oppo A1k এর ওজন 170 গ্রাম। এর দাম কমে হয়েছে 7,990 টাকা।

ছবি তোলার জন্য Oppo A1k তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Oppo A1k তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS আর একটি Micro-USB পোর্ট।

অন্যদিকে Oppo A5s ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনের প্রধান আকর্ষন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আর 4,230 mAh ব্যাটারি। Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে ColorOS 5.2.1 স্কিন।Oppo A5s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P35 চিপসেট, 2GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।

ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। কালোম লাল, সোনালি ও সবুজ রঙে পাওয়া যাবে A5s। 8,990 টাকায় পাওয়া যাচ্ছে 2GB RAM Oppo A5s। 3GB RAM ভেরিয়েন্টে ফোন কিনতে খরচ হবে 9,990 টাকা।


বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages