মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল আসুসের দুটি নতুন ল্যাপটপ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল আসুসের দুটি নতুন ল্যাপটপ


বিবিপি নিউজ: ফের ভারতের বাজারে এলো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আসুসের ল্যাপটপ। চলতি সপ্তাহের মঙ্গলবার ভারতে বিক্রি শুরু করেছে Asus। এর মধ্যে প্রথমটি 14 ইঞ্চি ডিসপ্লের Asus VivoBook 14 X412, অন্যটি 15.6 ইঞ্চি ডিসপ্লের Asus Vivobook 15 X512। ভারতে এই দুই ল্যাপটপের দাম শুরু হচ্ছে যথাক্রমে 33,990 টাকা আর 34,990 টাকা থেকে। নতুন ল্যাপটপগুলিতে থাকছে  Intel Core i7 প্রসেসর আর  Nvidia GeForce MX250 গ্রাফিক্স কার্ড।

এই দুটি ল্যাপটপে Windows 10 Home অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 512GB পর্যন্ত SSD আর 1TB পর্যন্ত HDD ডুয়াল স্টোরেজ অপশন। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্টেরিও স্পিকার। ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac (Wi-Fi 5), Bluetooth 4.2। ল্যাপটপের ভিতরে রয়েছে 37 Whr ব্যাটারি আর রয়েছে একটি হাই ডেফিনেশন ওয়েবক্যাম।

Asus VivoBook 14 X412 এর দাম শুরু হচ্ছে 33,990 টাকা থেকে। 15.6 ইঞ্চি Asus Vivobook 15 X512 এর দাম শুরু হচ্ছে 34,990 টাকা থেকে। চারটে রঙে পাওয়া যাবে নতুন ল্যাপটপদুটি।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages