ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা:  অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো চলাচল। আজ বৃহস্পতিবার সকাল ৯:৩৩ মিনিটে শ্যামবাজারে একটি ডাউন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ৪৫-এর এক ব্যক্তি। 
এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার মেট্রো চলাচল ব্যাহত হল। এদিন মেট্রোয় আত্মহত্যার চেষ্টার জেরে দুর্ভোগ। তড়িঘড়ি ওই ব্যক্তিকে আহত অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আত্মহত্যার চেষ্টার জেরে আধ ঘণ্টা নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। তবে অবশ্য সেন্ট্রাল থেকে গড়িয়া পর্যন্ত চলছিল মেট্রো। তবে এখন মেট্রো চলাচল বন্ধ বলে জানা গিয়েছে।

Pages