ভারতের চিকিৎসা বিজ্ঞানে সাফল্য ডঃ আগরওয়াল আই হসপিটালের! নতুন পদ্ধতিতে ফিরবে দিশা! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

ভারতের চিকিৎসা বিজ্ঞানে সাফল্য ডঃ আগরওয়াল আই হসপিটালের! নতুন পদ্ধতিতে ফিরবে দিশা!

বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,অন্তিমা দে,কলকাতা: চোখের চিকিৎসায় নতুন সাফল্য।আরো আধুনিক পদ্ধতির সাহায্যে দৃষ্টি শক্তি ফিরিয়ে আনতে সফল হল ড. আগরওয়াল' স হসপিটাল। আজ আনুষ্ঠানিক ভাবে কলকাতায় প্রথমবার“অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোজ” এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসে ড. আগরওয়াল' স আই হসপিটালের হাত ধরে।

 এই সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থায় “সিঙ্গেল পাস ফোর থ্রো পিউপিলোপ্লাস্টি টেকনিক” এর মাধ্যমে দৃষ্টি শক্তি ফিরিয়ে আনা হয়। এই পদ্ধতি চোখের পিউপিলকে ঠিক করে দেয়।চিকিৎসার পর রোগী ২ সপ্তাহের মধ্যে পুরো সুস্থ হয়ে ওঠে।

নতুন চিকিৎসা পদ্ধতি প্রথম প্রয়োগ করেন ড. অমর আগরওয়াল ২০১৮ সালে, তিনিই ড. আগরওয়াল' স গ্রুপ অফ আই হসপিটালের চেয়ারম্যান। এই আধুনিক পদ্ধতিতে যিনি সর্বপ্রথম উপকৃত হন তিনি হলেন ৪৯ বছর বয়সি শ্রীমতি লীলা বিশ্বাস। দীর্ঘদিন ধরে বাঁ চোখের সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি এবং ইতি পূর্বে তার ডান চোখটি পুরো পুরি খারাপ হয়ে যায়। যার  ফলে তিনি ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন।
যখন আবার বা চোখ নিয়ে সমস্যায় ভুগেছিলেন তখন তার নিকট আত্মীয় তাকে ড. আগরওয়াল' স আই হসপিটালের ঠিকানা দেন।সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার “সিঙ্গেল পাস ফোর থ্রো পিউপিলপ্লাস্টি টেকনিক” এই অপারেশনটি হয়। অপারেশনের পর লীলা বিশ্বাস এখন সম্পূর্ণ সুস্থ এবং তিনি বা চোখে খুব ভালো দেখতে পাচ্ছেন ,তার আর চোখ নিয়ে কোনো সমস্যা নেই।আই অপরেশন করে তিনি খুব খুশি।

ড. আগরওয়াল ' স আই হসপিটালের কনসালটেন্ট অপথ্যালমলজিস্ট ড. সমর সেনগুপ্ত বলেছেন, “ ৪০ বছরের সব মানুষকেই নিয়মিত চোখ পরীক্ষা করা উচিত।“

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব #Bbp news.

Pages