আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল বন্ধ - BBP NEWS

Breaking

বুধবার, ১২ জুন, ২০১৯

আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জল বন্ধ


বিবিপি নিউজ,কলকাতা: মাঝেরহাটে ব্রিজ তৈরির জন্য এখনও পাইলিংয়ের কাজ চলছে। সেই জন্য ওই এলাকা দিয়ে যাওয়া পানীয় জল সরবরাহের একটি বড় পাইপলাইন সরাতে হবে। তাই আজ, বুধবার সকাল ১০টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।

সোমবার পুরসভা সূত্রে জানানো হয়েছে, চেতলা, হরিশ পার্ক, কালীঘাট, রানিকুঠি, লায়েলকা, গলফ গ্রিন এভং গরফা বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে পরিস্রুত পানীয় জল পৌঁছবে না এদিন। এর ফলে কলকাতা পুরসভার ৮, ৯, ১০, ১১ (আংশিক) এবং ১২ (আংশিক) নম্বর বরো এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক হবে। 



বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages