বিবিপি নিউজ: লোকসভা নির্বাচনের আগে থেকেই বাংলার রাজনীতিতে পাল্লা দিয়ে বেড়েছে কটাক্ষ। বিজেপি তৃণমূলের লড়াই চরমে পৌঁছেছে। এই লড়াই শুধু মুখে মুখে নয় পৌঁছেছে সোশ্যাল মিডিয়াতেও। নিবাচনের ফল প্রকাশের পর উত্তপ্ত বাংলা একের পর এক মৃত্যু বন্য বইছে বাংলায়।
এরই মধ্য বিজেপির জয় শ্রীরাম ধ্বনির পাল্টা হিসেবে জয় হিন্দ, জয় বাংলা স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই স্লোগনকে জনপ্রিয় করতে নয়া হোয়াটসঅ্যাপ স্টিকার আনল রাজ্যের শাসকদল তৃণমূল সরকার।
চলতি সপ্তাহের সোমবার সেই স্টিকারটি ছাড়া হয়েছে। তাতে বাংলা এবং দেশের মনীষীদের ছবিও রয়েছে। গেরুয়া এবং সবুজ কালার স্ট্রিপের উপর জয় হিন্দ, জয় বাংলা, জয় হে লেখা রয়েছে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, বি আর আম্বেদকর, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, আশুতোষ মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, বিরসা মুন্ডাদের ছবি রয়েছে।
