ফের ধর্মগুরু সেজে নিজের আশ্রমে যৌন নির্যাতন 120 জন মহিলা ভক্তকে! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জুন, ২০১৯

ফের ধর্মগুরু সেজে নিজের আশ্রমে যৌন নির্যাতন 120 জন মহিলা ভক্তকে!


বিবিপি নিউজ: ফের নারকীয় অত্যাচার ধর্মগুরু সেজে।ঠিক এ যেন আরেক বাবা রামরহিম। নিজের আশ্রমে একাধিক মহিলা ভক্তকে যৌন নির্যাতন করত স্বঘোষিত ধর্মগুরু রামরহিম। আপাতত জেলবন্দি সে। কিন্তু সেই হরিয়ানায় খোঁজ মিলল একইরকম আরও এক পাষণ্ডের।

একজন বা দু’‌জন নয়, ১২০ জন মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হল হরিয়ানার ফতেহাবাদের বাবা বালকনাথ মন্দিরের প্রধান পুরোহিত বাবা অমরপুরিকে। সোশ্যাল মিডিয়ায় ওই পুরোহিতের কুকীর্তির ভিডিও ছড়িয়ে পড়তেই শুক্রবার তাকে গ্রেপ্তার করে পুলিস।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে, বাবা অমরপুরি নামে ওই পাষণ্ড অন্তত ১২০ জন মহিলাকে ধর্ষণ করেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করে রাখে। এরপর মাঝেমধ্যেই ওই ভিডিওগুলির সাহায্যে ওই মহিলাদের ব্ল্যাকমেল করত সে। ইতিমধ্যে পুলিস সেই ভিডিওগুলি উদ্ধার করেছে। জানা গিয়েছে প্রত্যেকটি ভিডিও পৃথক পৃথক মহিলার। ওই পুরোহিতের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। সংবাদসংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিস আধিকারিক জানিয়েছেন, ‘‌আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। আমরা ওই পুরোহিতের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করেছি।’‌

Pages