আদালত হাজিরা না দিলে বাতিল হবে সলমন খানের জামিন! - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুলাই, ২০১৯

আদালত হাজিরা না দিলে বাতিল হবে সলমন খানের জামিন!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: আদালতে হাজির না হলে জামিন বাতিল হবে। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অনুপস্থিতি নিয়ে সলমন খানকে এইভাবেই ভর্ৎসনা করল যোধপুর আদালত। এই মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার বিরুদ্ধে জেলা এবং দায়রা আদালতে পাল্টা আবেদন করেছেন সলমন।

দু’বছর ধরে মামলাটির শুনানি চলছে। বারবার আদালত নির্দেশ দিলেও আসেননি অভিনেতা। গত বৃহস্পতিবার শুনানির দিন সলমন খানকে হাজির হতে বললেও আসেননি তিনি। সলমনের আইনজীবী এইচ এম সরস্বত জানান, শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় তাঁর মক্কেল আসতে পারবেন না। যা শুনে ক্ষুব্ধ বিচারক জানান, পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর সলমনকে হাজির হতেই হবে, না হলে জামিন বাতিল হবে।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages