অবশেষে বাংলার বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স চালু হচ্ছে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

অবশেষে বাংলার বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স চালু হচ্ছে!

বিবিপি নিউজ: এবার রাজ্যে স্পোর্টস সায়েন্স কোর্স চালু করবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের রাজধানীর  কলকাতা বিশ্ববিদ্যালয়ে এর উপর স্নাতকোত্তরের পাঠ দেওয়া হবে।

সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজেজু। তিনি বলেন, দেশে ছ’টি রাজ্যে এই কোর্স পড়ানো হবে।

 এই ছয়টি রাজ্যের মধ্যে রয়েছে পাঞ্জাবের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, মধ্যপ্রদেশের লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন (হায়দরাবাদ), তামিলনাড়ুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়, রাজস্থানের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশে এখন একটিই খেলার বিশ্ববিদ্যালয় রয়েছে ইম্ফলে।

Pages