মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত্যু ৩, আহত আরো অনেক - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত্যু ৩, আহত আরো অনেক


বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: মুম্বইয়ের ডংরিতে ভেঙে পড়ল বহুতল। ৫ তলার ওই ভবনটি ভেঙে পড়ায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবি কমপক্ষে ৫০ জন মানুষ ধ্বংসস্তুপে চাপা রয়েছে। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরো অনেক।

দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছছে। চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ।

বিএমসি ম্যানেজমেন্ট সেল জানাচ্ছে, ডংরির তান্ডেল স্ট্রিটে কেশরবাড়ি নামে ওই ভবনটি সকাল ১১টা নাগাদ ভেঙে পড়ে।
জোর কদমে চলছে উদ্ধার কাজ।


বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages