কাটমানি কান্ড নিয়ে কি ফিকে হচ্ছে একুশের সমাবেশ, প্রচার কোথায়! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

কাটমানি কান্ড নিয়ে কি ফিকে হচ্ছে একুশের সমাবেশ, প্রচার কোথায়!

বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা: একুশে জুলাই নিয়ে চিন্তিত রাজ্যের শাসকদল। দিন দিন কি ফিকে হচ্ছে প্রচারের? এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে দলের অন্দরে। তবে সবাই মুখে কুলুপ এঁটেছে। একুশের সমাবেশ আর ক'দিন বাদে। কিন্তু সেই প্রচারের দাপট কমেছে হাবড়া ১‌ নং ও ২ নং ব্লকের এলাকায়।তেমনটা দেখা মিলছে না কোথাও,আগে এক দুই মাস আগে থেকে স্টেজ বেধে,র্যালি করে প্রচার করত তৃনমূলের কর্মীরা। কিন্তু উনিশের ২১ শে জুলাই এর প্রস্তুতিতে কোথায় যেন একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। আগে প্রচারে কর্মী সমর্থকদের জনজোয়ারে গমগম করতো কিন্তু সেই সব এখন অতীত।


এই সবের কারণ হিসেবে একটাই কথা বারবার উঠে এসেছে নীচু স্তরের কর্মী সমর্থকদের মধ্যে মনোবলে ভাঙছে নেতাদের কাটমানি কান্ড নিয়ে। ফলে পাটির অন্দরেই হাঁ হিতেশ শুরু হয়েছে। অন্যান্য বছরের রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়া বিধানসভার বিধায়ক জোতিপ্রিয় মল্লিক জেলা জুড়ে,রাজ পথ থেকে অলি গলিতে মিছিল, সমাবেশ করতেন কিন্তু এবছর তেমন কোথায় দেখা মিলল না।‌তবে বিরোধীদের বক্তব্য লোকসভায় হার ও কাটমানির ঝড় সামলাতে ব্যস্ত নেতারা তাই ২১ শে জুলাই শহিদদের স্বরণ করতে ভুলতে বসেছে। 

Pages