মোবাইল টাওয়ার সমস্যায় ভোগান্তি কাঁকসার বিষ্ণুপুরের ক্ষোভ এলাকাবাসীর - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

মোবাইল টাওয়ার সমস্যায় ভোগান্তি কাঁকসার বিষ্ণুপুরের ক্ষোভ এলাকাবাসীর

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: দীর্ঘদিন ধরে টাওয়ার সমস্যায়  ভুগতে হচ্ছে কাঁকসার বিষ্ণুপুরের বাসিন্দাদের।৫জির যুগে ২জী নেট চলে না ভালো করে সেই হচ্ছে কাঁকসার বিষ্ণুপুর।শিবপুরে একটি বি এস এন এল টাওয়ার রয়েছে কিন্তু সেটির উপর ভরসা করে ৫টি গ্রাম।লোডশেডিং হলে টাওয়ার ও বিচ্ছিন্ন হয়ে যায় বিষ্ণুপুর,শিবপুর ও আরো কয়েকটি গ্রাম।হেলদোল নেই টাওয়ার কোম্পানির।লোডশেডিং হয়ে যাওয়ার কখনো ঘন্টা দশেক আবার কখনো ২দিন পেরিয়ে যায় টাওয়ার আসতে যার ফলে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এলাকার মানুষের দাবি এইখানে চলে না নেট হয় না ফোন আমাদের একমাত্র ভরসা ব্রডব্যান্ড।কিন্তু ব্রডব্যান্ড এ তো আর কল হয় না আবার সবাই ব্যাবহার ও করতে পারে না যার ফলে সম্যসাই এলাকার মানুষ।অবিলম্বে এখানে একটা টাওয়ার বসানো দরকার না হলে এবার বিক্ষোভে নামবে এলাকা বাসী।  খবরের জেরে কি নড়েচড়ে বসবে টাওয়ার কোম্পানি না কি চিরদিন এইভাবেই টাওয়ার নিয়ে ভোগতে হবে।

Pages