রোজভ্যালি কান্ডে আরো এক অভিনেত্রী কে ডেকে পাঠাল ইডি - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুলাই, ২০১৯

রোজভ্যালি কান্ডে আরো এক অভিনেত্রী কে ডেকে পাঠাল ইডি

বিবিপি নিউজ, কলকাতা: রোজভ্যালি কান্ডে টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করার পরদিনই টালিগঞ্জের আরও এক অভিনেত্রী কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।

ইডির পক্ষ থেকে ওই নায়িকাকে আগামী সপ্তাহে হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, ওই নায়িকার মধ্যস্থতায় কয়েকটি ছবির স্বত্ত্ব কিনেছিল রোজভ্যালি। পাশাপাশি রোজভ্যালির টাকায় বেশ কয়েকবার ওই নায়িকা বিদেশ সফর করেন বলেও জানতে পেরেছে ইডি। সেই বিষয়েই তাঁর থেকে জানতে চাওয়া হবে বলে খবর।

 উল্লেখ্য, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু ২০১০ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করেন। তাতে অভিনেতা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ছাড়াও আরও অনেকেই অভিনয় করেছিলেন। সেই বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য পেতে ১৯ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Pages