বিবিপি নিউজ, কলকাতা: মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইল বিমানবন্দরে কর্মীরা। বিমানে রক্ষণাবেক্ষণে কাজ করার সময় মৃত্যু টেকনিশিয়ন যুবকের। ঘটনাটি মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে ঘটেছ।
মৃতের নাম রহিত বীরেন্দ্র পান্ডে। তিনি মুম্বইয়ের বাসিন্দা। মাস তিনেক আগে এক বেসরকারি বিমান সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ১টা নাগাদ রহিত বিমানে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।
সেই সময় হঠাৎই চালু হয়ে যায় বিমানের হাইড্রলিক সিস্টেম। বিমানের চাকা উপরের দিকে উঠতে শুরু করে, বন্ধ হয়ে যায় ল্যান্ডিং গিয়ারের দরজা। সেই সময় রহিত নেমে আসার চেষ্টা করলেও ব্যর্থ হন।
ঠিক ওই সময় ল্যান্ডিং গিয়ারের দরজায় মাথা আটকে ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরেই দ্রুত দমকলের কর্মীরা পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।