বিবিপি নিউজ, কলকাতা: আবার নতুন সদস্য মহানগরে। এবার লেপার্ড শাবক এল আলিপুর চিড়িয়াখানায়। উত্তরবঙ্গ সাফারি পার্ক থেকে একটি স্ত্রী এবং একটি পুরুষ লেপার্ডের বাচ্চাকে এখানে আনা হল।
মঙ্গলবার সকাল ৯টায় তাদের আলিপুরে নিয়ে আসা হয়। দু’টি শাবককে এক কেজি করে কাঁচা মাংসা দেওয়া হয়েছে। আপাতত কয়েক সপ্তাহ তাদের আড়ালেই পর্যবেক্ষণে রাখা হবে। তারপরই ছেড়ে দেওয়া হবে লেপার্ডদের এনক্লোজারে।
বর্তমানে এই চিড়িয়াখানায় একটিই লেপার্ড আছে। দু’টি আরও আসায় সংখ্যা বেড়ে হল তিন। বর্তমানে এখন ভরা সংসার চিড়িয়াখানায়। ক’দিন আগেই তিনটি সিংহ শাবকের জন্ম হয়েছে। এসে গিয়েছে অ্যানাকোন্ডাও। এবার নতুন সংযোজন দু’টি লেপার্ড শাবক।