অসুস্থদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারের ৫ লক্ষ্য টাকা করে ঘোষণা! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

অসুস্থদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারের ৫ লক্ষ্য টাকা করে ঘোষণা!

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাটের কচুয়ায় লোকনাথ ধামে পদপিষ্ট হওয়ার ঘটনায় জখমদের দেখতে ন্যাশানাল মেডিক্যালে কলেজে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে, কচুয়ায় যাচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং হাসপাতালে ভর্তি থাকা জখমদের দেখতে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫জন। আহত আরো বেশ কয়েকজন তবে এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী কচুয়ায় দূর্ঘটনায় মৃত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করেন।

Pages