চিদম্বরম তদন্তে নয়া মোড়, সোমবারের আগে গ্রেফতার নয়,জানালো সুপ্রিম কোর্ট - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

চিদম্বরম তদন্তে নয়া মোড়, সোমবারের আগে গ্রেফতার নয়,জানালো সুপ্রিম কোর্ট

বিবিপি নিউজ: ইডি-র মামলায় ক্ষনিকের স্বস্তি পেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর পি চিদম্বরম।
 সোমবার পর্যন্ত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ৷ অর্থাৎ সোমবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না ইডি ৷

এই মামলায় রেহাই চেয়ে আদালতের দ্বারস্থ হন পি চিদম্বরম ৷ আগাম জামিনের জন্য আবেদন করেন ৷ সেই আবেদনে সাড়া দেয় শীর্ষ আদালত ৷ আইএনএক্স মিডিয়া মামলায় ইতিমধ্যেই ধৃত এবং সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ এই দুটি মামলারই শুনানি রয়েছে ২৬ অগাস্ট ৷

Pages